Image description

একসাথে এগিয়ে চলি সফলতার পথে স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্রয় বন্ধু সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার  (১৩ সেপ্টেম্বর) দুপুরে পিওর এগ্রো সায়েন্স  ঢাকা বাংলাদেশ এর আয়োজনে উপজেলার ধরলা ব্রীজপাড়ে পিওর এগ্রো সায়েন্স ফ্যাক্টরিতে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতারা অংশগ্রহণ করে। 
এতে বক্তব্য রাখেন,পিওর এগ্রো সায়েন্স ঢাকা বাংলাদেশ এর পরিচালক মিজানুর রহমান ,লালমনিরহাট ও কুড়িগ্রাম অঞ্চলের বায়ার ক্রপ সাইন্সের সিনিয়র টেরিটোর অফিসার কৃষিবিদ আখতারুজ্জামান, এসিআই কোম্পানির কুড়িগ্রাম টেরিটোরি অফিসার হেমন্ত কুমার,অটো ক্রপ কেয়ারে নাগেশ্বরী টেরিটোরি অফিসার রঞ্জু মিয়া, খুচরা বিক্রেতা ফরাদ মিয়া  ও আমিনুল ইসলামসহ আরো অনেকে। 
সমাবেশে প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মানোন্নয়ন, বিক্রয় কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকসেবার বিষয় ও বিশেষ অফার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিক্রয় বন্ধুদের উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এসএ