কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি একনলা দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা ২৫ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন 'মদনের ঘাট' এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযান চলাকালে ওই এলাকা তল্লাশি করে একটি একনলা দেশীয় পিস্তল এবং দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বিজিবির চৌকস দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান, অনুপ্রবেশ রোধ এবং স্থানীয় জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধমূলক তৎপরতা বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডিআর




Comments