Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাসকে (৫৮) রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভোলাচং বাজারে তাঁর নিজ মালিকানাধীন ফার্মেসি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোলাচং এলাকার আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও সত্য রঞ্জন দাস ভোলাচং বাজারে তাঁর ফার্মেসিতে রোগীদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, “সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ডিআর