লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুষ্টিয়ার কুমারখালীতে হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালীর ছেউড়িয়ায় লালন শাহের মাজার পরিদর্শনে গেলে সেখানে তার উপরে হামলার ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান নাসীরুদ্দীন পাটওয়ারী লালনের মাজারে গিয়েছেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।
ডিআর




Comments