Image description

নাটোরের সিংড়ায় গাছ কাটার সময় দুর্ঘটনাবশত গাছের নিচে চাপা পড়ে মুফতি মোঃ রোকুনুজ্জামান (৪০) নামের এক আলেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি রোকুনুজ্জামান ওই গ্রামের মৃত ওমর ফারুকের জ্যেষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ এলাকায় গাছ কাটার কাজ তদারকি ও সহায়তা করছিলেন মুফতি রোকুনুজ্জামান। এ সময় অসাবধানতাবশত একটি কাটা গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আলেমের আকস্মিক ও অকাল মৃত্যুতে সাতপুকুরিয়া গ্রামসহ সমগ্র ইটালি ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী ও ধর্মীয় আলেমসমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এসএ