সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভায় প্রধান সমন্বয়ক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন এবং উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী।
তৃণমূলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। উপস্থিত ছিলেন— জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খলিশ খালি ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন এবং খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটুসহ বিভিন্ন প্যানেল চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও সভায় তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments