Image description

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নম্বর আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আহসান ফারুকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার দুমকি নতুন বাজারের জমজম রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. আহসান ফারুক বলেন, “উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।” এ সময় তিনি নিজেকে ওই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, “২০১৬ সালে বিএনপির দুঃসময়ে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি আশা করি, দল এবারও আমাকে মূল্যায়ন করবে এবং আঙ্গারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।”

মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান ফারুকের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মতামত তুলে ধরেন।

এসএ