আসিয়ান কাপে ভারতের পরিবর্তে খেলবে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট।
আসিয়ান অঞ্চলের ছয়টি দলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান। অবশ্য শুরুতে এই দুই দলকে আমন্ত্রণ জানানো হয়নি।
চীন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় সুযোগ পায় পাকিস্তান। আর শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করায় তাদের বিকল্প হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।
গত শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি জরুরি সভা করে আসিয়ান কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় ছিল বাফুফে। অবশেষে সেই অনুমোদনও পাওয়া গেছে।
বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি হোম টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। বাফুফের জন্য এই টুর্নামেন্টে অংশ নিতে কোনো খরচ হবে না।
আসিয়ান কাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে সেরা হতে পারলে বাংলাদেশ ফাইনালে খেলবে। আর তা না হলে স্থানীয় নির্ধারণী ম্যাচে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
সব মিলিয়ে টুর্নামেন্টে বাংলাদেশ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
এসএস




Comments