কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এসএ




Comments