Image description

পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএ