Image description

ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা পৌর শহরে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের বিভিন্ন স্থানের ৫টি গুদামে তল্লাশি চালিয়ে মোট ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত এসব পলিথিনের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুদাম মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ডিআর