Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দেশের উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা।

বক্তারা বলেন, "বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জন্মলগ্ন থেকেই কাজ করে আসছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন ও ডা. বেলাল উদ্দিন হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম. শাহনেওয়াজ আজাদ, আবু বক্কর, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুছ, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আবু জাফর এবং শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অঙ্গ-সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, সদস্য মনছুর আলম ইউনুছ, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ইমরুল হাসান ইমু, শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, সাধারণ সম্পাদিকা শওকত আরা শেফু, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ ও সদস্য সচিব জাফর আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডিআর