ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, রেজাউল করিম ও রেজাউল করিম বিপ্লব, সদস্যসচিব মো. এনামুল কাদির, উপজেলা পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্যসচিব মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদল নেতা মাজারুল ইসলাম ও আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল ও সদস্যসচিব মো. সাদ্দাম হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কাজী আব্দুল সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও মো. কামরুল ইসলাম, উত্তর জেলা যুবদলের মৎস্য ও পশুবিষয়ক সম্পাদক মো. আলমগীর খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ মোড়লসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজ মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে নান্দাইল নতুন বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলজুড়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এসএ




Comments