মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী কেক কাটা, বৃক্ষরোপণ, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি পালন করেন উপজেলার নেতাকর্মীরা।
বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার আদর্শ নিয়ে দেশ গড়ার আহ্বান জানান।
এ সময় এক ব্যতিক্রমী আয়োজনে উপজেলা সভাপতি নেতাকর্মীদের দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। সভায় উপস্থিত হাজারো নেতাকর্মী দাঁড়িয়ে একযোগে এই শপথ গ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি মো. কাশেম চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাস্টার ও মো. জাহাঙ্গীর হোসেন।
অঙ্গ-সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মীর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, মহিলা দল, ছাত্রদল, মৎস্যজীবী দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডিআর




Comments