নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের চারটি রাস্তা ও একটি সাবমারসিবল পাম্পের কাজের উদ্বোধন করেছেন রুপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর নবী ভূঁইয়া।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় চারটি রাস্তা ও একটি পানির পাম্প এর কাজের উদ্বোধন করেন তিনি।
প্রশাসক নূর নবী হইয়া বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় আমরা রূপগঞ্জের প্রতিটি এলাকা ঘুরে দেখছি কার কি সমস্যা। সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজকে চারটি রাস্তার কাজের উদ্বোধন ও সাবমারসিবল পাম্পের কাজের উদ্বোধন করা হলো।
তিনি আরো বলেন, রূপগঞ্জ ইউনিয়নের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে সবার সেবা করে যেতে চাই। এ সময় তিনি রূপগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা কামনা করেন।
এসএস




Comments