গাইবান্ধায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মজিবুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা সোনার পাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান ওই গ্রামেরই বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মজিবুর রহমান একই গ্রামের স্থানীয় একটি শিশু নিকেতনের ওই শিক্ষার্থীকে চকলেট দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে সব খুলে বললে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিচারের দাবিতে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ডিআর




Comments