Image description

জয়পুরহাট জেলা পরিষদের তহবিল হতে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন মিনহাজকে নতুন পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তকসমূহ তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃমাসুদ রানা প্রধান।

পাঠ্যপুস্তক প্রাপ্ত শিক্ষার্থী মোরসালিন মিনহাজ জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের আনোয়ার হোসেন ও রাজু বেগম দম্পতির ছেলে। সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী।

বই বিতরণকালে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মীর হোসেন এ ধরণের উদ্যোগের প্রশংসা করে জেলা পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীর শিক্ষা জীবন অব্যাহত রাখতে সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এসএ