Image description

মুন্সিগঞ্জের শ্রীনগরে 'পুলিশ প্লাজা শ্রীনগর, মুন্সিগঞ্জ'-এর নির্মাণকাজ পুনরারম্ভ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের প্রশাসন শাখার অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম আওলাদ হোসেন।
 
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি আহসানউদ্দিন মৃধা।
 
সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
 
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশ প্লাজার নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
 
এসএ