Image description

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, জুলাই যোদ্ধা আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, সহকারী শিক্ষক সমাজের সভাপতি এইচ এম মাসুদ, সাধারণ সম্পাদক অনিমেষ হালদার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার প্রসার অত্যন্ত জরুরি। শিক্ষার আলোকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এসএ