সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। সশস্ত্র সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।
ইয়াহিয়া সারি এক্সে লেখেন, সৌদি আরবের ‘শারুরাহ’ সামরিক ঘাঁটি ছিল তাদের হামলার মূল লক্ষ্য। সেখানে অবস্থানরত অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, হুথিদের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় এই স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।
তবে হামলাটি ঠিক কবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখের উল্লেখ করেননি এই হুথি মুখপাত্র।
সম্প্রতি ইরান-সমর্থিত হুথি ও সৌদি সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যেই সৌদি সামরিক ঘাঁটিতে হামলার এই দাবি সামনে এলো।
ডিআর




Comments