সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায়
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে নিয়মিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় দুই সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মজনু, একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাস হায়াত সরোয়ার এবং বাসারচালা গ্রামের আব্দুর রাজ্জাক। রাজ্জাক কালিয়া ইউনিয়ন যুবলীগের স্থানীয় নেতা এবং বাসারচালা উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত ও বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় এজাহারভুক্ত ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সোমবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ




Comments