বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (১৬ সেপ্টেম্বর) চার দিনের এক সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।
এর পাশাপাশি তিনি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
ডিআর




Comments