গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হিজলতলী এলাকার আশুকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে আসা একটি মোটরসাইকেল আশুকা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ




Comments