Image description

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের সঙ্গে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. আতিকুর রহমান এবং প্রক্টর আবুল বাশার খান।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, শিক্ষা ও গবেষণা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গণমাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রমকে আরও জনবান্ধবভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এসএ