নরসিংদীর মনোহরদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদি এলাকার একটি কলাবাগান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের সাইফুল ইসলাম (৪৫), বিপ্লব (৪০), শফিকুল ইসলাম (৩০) এবং সেলিম ভূইয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে কীর্তিবাসদি গ্রামে স্থানীয় শ্যামল ঠাকুরের ভাড়াটিয়া কলাবাগানের ভেতর টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাঁদের চারজনকে আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬টি তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ১১,৬৯০ (এগারো হাজার ছয়শত নব্বই) টাকা জব্দ করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে 'জুয়া প্রতিরোধ আইন, ২০২৬'-এর ১৫ ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডিআর




Comments