সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৬ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদস্যগণ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ এসআরবি-১২-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অফিসার) ফাহাদুজ্জামান আকন্দ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে এসআরবি-১২-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানাধীন চড়িয়া কামারপাড়া এলাকায় এসআরবি-১২ সদর দপ্তরের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৬৬ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ইসাহাক আলী (২৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাঢ়িয়াদহ গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআর




Comments