মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বকে প্রাধান্য দিয়ে যশোরের শার্শা থানা পুকুরে ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব অর্থায়নে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাছের পোনা অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে ওয়াহিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রী পলাশ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী দীপক কুমার সাহা এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রী পলাশ বালা বলেন, "এ ধরনের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে মৎস্যসম্পদ সংরক্ষণ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে।"
কর্মসূচি থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে স্থানীয় জনগণকে প্রাকৃতিক জলাশয় রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয় জনগণ ও মৎস্যচাষিরা এ সময় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে মৎস্যসম্পদ বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিআর




Comments