Image description

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টায় উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলো- শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইন লিকেজের থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে দগ্ধ হয়েছে ৪ জন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে ৪০-৭০%  আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এসএ