Image description

কুড়িগ্রামের রাজীবপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা পর্যায়ের সদস্য ও রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (১১ অক্টোবর) সকালে তাঁকে কুড়িগ্রামের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজীবপুর থানার কিউআরটি (QRT) দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আরিফুল ইসলাম আরিফ উপজেলার কাচারীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মোতালেব হোসেন।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আলম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”

ডিআর