Image description

খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রিয়াংকা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার খলসি বুনিয়া গ্রামে নানাবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রিয়াংকা স্থানীয় বারয়ারিয়া হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে তিন বোনের মধ্যে সবার বড়। তার বাবার নাম প্রীতীশ গাইন। পরিবারের নিজস্ব বাড়ি একই গ্রামে হলেও পড়াশোনার সুবিধার্থে সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রিয়াংকা তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করেছিল। তবে বিভিন্ন কারণে বাবা তাৎক্ষণিকভাবে তার আবদার পূরণ করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে পরিবারের মধ্যে অভিমানের বিষয়টি সামনে এসেছে। বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ও তার শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

এসএ