দ্বীপে পৌঁছানোর পর পর্যটকদের মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। প্রথমবারের মতো দ্বীপে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরাও।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার কিছু সময় পর সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় পর্যটকবাহী জাহাজ বারো আউলিয়া। এ সময় জাহাজটিতে করে দ্বীপ ত্যাগ করেন কক্সবাজার থেকে যাওয়া ১০ জন সাংবাদিক এবং একটি পর্যটক পরিবারের সদস্যসহ মোট ৯ জন পর্যটক।
মৌসুমের প্রথম যাত্রায় ৮৩৭ জন পর্যটক দ্বীপে গেলেও তাঁদের মধ্যে ৯ জন ফিরে এসেছেন। বাকি ৮২৮ জন পর্যটক দ্বীপে রাতযাপন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, দ্বীপের অপরাধ নিয়ন্ত্রণ এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কোস্ট গার্ড কাজ করছে।
তিনি পর্যটকদের যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানান।
এনআর




Comments