প্রতীকি ছবি
খুলনার দাকোপ উপজেলায় চুনকুড়ি নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চালনা বাজার চুনকুড়ি খেয়াঘাটের পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চুনকুড়ি নদীর তীরে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা দাকোপ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
দাকোপ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments