ফাইজার হৃদয়ে ছিদ্র, বাঁচাতে দরকার সাড়ে ৩ লাখ টাকা
তিন মাসের মধ্যে অস্ত্রোপচার জরুরি, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান
জন্মের পর থেকেই হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে বেড়ে উঠছে দুই বছরের শিশু আনাবিয়া রহমান ফাইজা। যে বয়সে খেলনা নিয়ে আনন্দে মেতে ওঠার কথা, সেই বয়সেই হাসপাতাল ও চিকিৎসার কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছে ছোট্ট ফাইজার চিকিৎসা।
ফাইজা খুলনার পাইকগাছা পৌরসভার গোপালপুর ১ নম্বর গ্রামের সোহেল গাজীর একমাত্র কন্যাসন্তান। জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে। বর্তমানে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. কাজী আবুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে সে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা ফাইজার হৃদযন্ত্রে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় সাড়ে ৩ লাখ টাকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে অস্ত্রোপচার করানো জরুরি। কিন্তু সীমিত আয়ের এই পরিবারের পক্ষে এত অল্প সময়ে বিপুল অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি ইতোমধ্যে আর্থিক সংকটে পড়েছে। একদিকে সন্তানের জীবন রক্ষার আকুতি, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—এই দুইয়ের মাঝে অসহায় হয়ে পড়েছেন ফাইজার বাবা-মা।
ছোট্ট ফাইজাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী এবং মানবিক সহায়তায় এগিয়ে আসতে সক্ষম ব্যক্তিদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা বলেন, মানুষের ছোট ছোট সহযোগিতা একত্রিত হয়েই হয়তো বাঁচাতে পারে একটি শিশুর জীবন। ফাইজার চিকিৎসায় সামান্য সহায়তাও তার পরিবারের কাছে হয়ে উঠতে পারে বেঁচে থাকার বড় আশার আলো।
সাহায্য পাঠানোর ঠিকানা
হিসাবগ্রহীতা: রেজাউল গাজী (দাদা)
বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৯৫৬-৪৪০৩৫৯
এসএ




Comments