Image description

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল সদর ইউনিয়নের হেমগঞ্জ বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হেমগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় মিছিলে উপজেলা যুবদল নেতা ফজলুল হক ফজলু, আল আমিন, শফিকুল ইসলাম, নূর উদ্দীন পলাশ, এনামুল, সুলাইমান, হাদিদ ও তৌফিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া নান্দাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুমনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে সশরীরে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—“আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক সারাদেশে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ”।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘‘দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন।’’

ডিআর