কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে তারা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো-
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের পদগুলো কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
২. ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে 'কৃষিবিদ' উপাধি ব্যবহার করতে পারবে না।




Comments