দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর আওতায় ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার তালিকায় যুক্ত হলেন আরও দুই ভাগ্যবান ক্রেতা। তারা হলেন—রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার গৃহবধূ আফরোজা বেগম। ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পুরস্কার পাওয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে তাদের পরিবারে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন। অন্যদিকে, নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর ওয়ালটন প্লাজায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতেও ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে সারা দেশে শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এর অধীনে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা, লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার বা নিশ্চিত উপহার। মাহমুদুল হাসান উত্তরা থেকে ৬৫২ লিটারের একটি ফ্রিজ এবং আফরোজা বেগম দয়ারামপুর থেকে ৩১২ লিটারের একটি ফ্রিজ কিনে এই বিপুল পরিমাণ অর্থ জেতার সুযোগ পান।
অনুষ্ঠানে আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “ওয়ালটন শুধু ব্যবসা নয়, গ্রাহকদের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে চায়। এ পর্যন্ত ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে অর্ধ-শতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন, যা অনেকের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে।” ১০ লাখ টাকা জিতে আবেগাপ্লুত আফরোজা বেগম বলেন, “ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হব তা স্বপ্নেও ভাবিনি। সাধারণ ক্রেতাদের এমন সুযোগ দেওয়ার জন্য ওয়ালটনকে ধন্যবাদ।”
এর আগে এই সিজনে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন সুপ্রকাশ চাকমা, কুদ্দুস হাওলাদার এবং তাহমিনা আক্তার।
মানবকণ্ঠ/আরআই




Comments