Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে মারধরে অভিযোগে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন। এ জন্য তাকে মারধর করেন টিটিরা।

মানবকন্ঠ/এমআর