কলাপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. শাহাদাত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, “মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধও তৈরি হবে।” পরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এসএ




Comments