Image description

পটুয়াখালীর জৈনকাঠির কাটাখালী নদী থেকে মো. জাকারিয়া শরীফ (২৮) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে জাকারিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জাকারিয়া আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিন ছেলে।
স্থানীয়রা জানায়, পটুয়াখালী সদর উপজেলার ৬ নম্বর জৈনকাঠী ইউনিয়নের কাটাখালী বাজারের পূর্ব পাশে শৌলার খেয়াঘাট এলাকায় নদী থেকে অটো চালক জাকারিয়া শরীফে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এসএ