Image description

পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন রুনা বেগম (৪৫), মোসা. মিম আক্তার (২৩), রায়হান (২২) ও মো. রাজিব আকন (৩০)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলী এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক ব্যবসা করে আসছিলেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন নামে এক ব্যক্তি পালিয়ে যান। পুলিশের তথ্যমতে, আমির হোসেনের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এসএ