দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে
পাইকগাছায় বিএনপি নেতা সাময়িক বহিষ্কার
খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল সরদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা মেনে না চলার অভিযোগে সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার দুপুরে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুবেল সরদার বিগত সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি সতর্কবার্তায় কর্ণপাত করেননি।
এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।
এসএ




Comments