Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুমকী উপজেলা যুবদলের উদ্যোগে লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার, মাছবাজার, টেম্পুস্ট্যান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

অভিযানকালে এডিস মশার বংশবিস্তার রোধে ফগার মেশিন ও স্প্রেয়ারের মাধ্যমে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক স্লোগানসংবলিত টি-শার্ট পরিধান ও ব্যানার হাতে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে যুবদল নেতারা বলেন, “ডেঙ্গুর হাত থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধিই সবচেয়ে বড় হাতিয়ার।” তারা আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং দিনে ও রাতে মশারি ব্যবহারের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ