কুষ্টিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় রাজিব কুমার ঘোষ (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ, এম, শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত রাজিব কুমার ঘোষকে কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ এলাকার শ্রী জয় ঘোষের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী ২০২০)-এর ৯(১) ধারায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর: ১৭(১২)২০২২, জি.আর. নম্বর-৩৪৫/২০২২। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। যার নারী ও শিশু মামলা নম্বর- ৪৩/২০২৩ এবং শিশু সহিংসতা সংক্রান্ত নম্বর, ৫৫/২৬।
মামলায় রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অপরাধের তীব্রতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ট্রাইব্যুনালের বিচারক এইচ, এম, শফিকুল ইসলাম আসামিকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের এই রায় প্রদান করেন।
এসএ




Comments