Image description

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও চার বছরের শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা ওমর ফারুক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও ছেলে আবদুর রহমান (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। আহত ওমর ফারুককে যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে যান চালক। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস