সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী লেনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো একটি যান ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কোন যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ




Comments