Image description

নেত্রকোণায় নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করার সময় পাশের টিনের চালে ইটের টুকরা পড়াকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে জুয়েল মিয়া (২৮) নামে এক নির্মাণশ্রমিক রডের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পৌরসভার মোক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ইটের টুকরা পড়াকে কেন্দ্র করে ভবনের মালিক ও দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব মাষ্টারের সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি শ্রমিকদের ওপর হামলা চালান এবং রড দিয়ে জুয়েলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় রাজীব মাস্টারকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নেত্রকোণা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ